বাবার সমাধিতে ‘জাগা খা’ লিখে আত্মহত্যা ছেলের

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মৃত্যুর আগে ছোট ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়ায় বাবার সমাধিতে ২বার ‘জাগা খা’ লিখে আত্মহত্যা করেছেন শংকর ঢালী নামে এক ব্যক্তি।

মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত শংকর ঢালী উপজেলার শ্রীরামাকাঠি ইউপির মধ্য জয়পুর গ্রামের সুধীর ঢালীর ছেলে।

শংকর ঢালীর ছেলে সজল ঢালী বলেন, আমার দাদা মৃত্যুর আগে ছোট চাচা শেখর ঢালীকে সব সম্পত্তি লিখে দেন। এ নিয়ে আমার বাবা দুশ্চিন্তায় ছিলেন। সোমবার রাতে দক্ষিণ জয়পুরে যাওয়ার কথা বলে বাবা বাড়ি থেকে বের হন। সকালে তার মৃত্যুর খবর পাই।

ছোট ভাইকে সব সম্পত্তি লিখে দেয়ায় বাবার ওপর অভিমানে শংকর ঢালী আত্মহত্যা করেছেন। মরদেহের পাশেই বিষের বোতল পাওয়া গেছে বলে জানান, নাজিরপুর থানার ওসি মনিরুল ইসলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর