লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবারের ত্রাণ বিতরণ

চলমান করোনা পরিস্থিতিতে লালমনিরহাটের স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার” জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন এর জুরাবান্দার হরিদেব গ্রামের দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা বিতরণ করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,লবণ,আটা।

মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরের পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন “নক্ষত্র পরিবার” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ,প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস।

সংগঠনটির সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ ও প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস জানান লালমনিরহাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ আরমান রহমান এর সহযোগিতায় ও দিকনির্দেশনায় আমরা হরিদেব গ্রামের দুস্থ পরিবারগুলোর পাশে দাড়িয়েছি।

সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানায় করোনা পরিস্থিতি চলমান সময়ে প্রথম থেকেই জনসচেতনতা বৃদ্ধি,জীবাণুনাশক স্প্রে,সাবান বিতর,সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন সহ ত্রাণ সহযোগিতা করে যাচ্ছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে।

এবিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ আরমান রহমান বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেইসবুক পোস্ট দেখে স্থানীয় সংগঠন নক্ষত্র পরিবার এর সাথে যোগাযোগ করেন।এরপর কলেজের অন্যান্য শিক্ষকদের এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগঠন এর পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর