বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় কে সাথে নিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম সাভারের বিভিন্ন জায়গায় ত্রাণ হিসেবে সবজি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) এই দুই সভাপতি তাদের টিম নিয়ে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সাভারে যৌথভাবে এই ত্রাণ বিতরণের ব্যাপারে গণমাধ্যমকে আল নাহিয়ান খান জয় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ পুরো বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মহামারী কাটিয়ে উঠতে তারা সরকারের সাথে কাজ করছে। এধরণের মানবিক কর্মকান্ডের সাথে ছাত্রলীগ সবসময়েই ছিলো উল্লেখ করে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণ সম্পর্কে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা উত্তরের আওতায় একটি বিশাল এলাকা রয়েছে এবং সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল হওয়াতে এখানে লোকজনের বসবাস বেশি হওয়ায় এদের খাদ্য সরবারহ করতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের সব ইউনিট কাজ করে যাচ্ছে। আমার এলাকায় কোনো মানুষ যেন অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২৭ এপ্রিল) সারাদিন ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর এলাকায় সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য নিশ্চিতপূর্বক প্রায় ১৫০০ কেজি শাক-সবজি সংগ্রহ করেন ডাকসু’র জিএস গোলাম রাব্বানী। এসব ক্রয়কৃত শাক-সবজি আজ (মঙ্গলবার) সকাল থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কেএ/বার্তাবাজার