করোনায় কর্মহীনদের জন্য সঞ্চয় করা ৫০ হাজার টাকা দিলেন অটোচালক

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতার জন্য নিজের শেষ সম্বলটুকু দান করলেন ঝিনাইদহের হতদরিদ্র এক অটোচালক। ওই অটোচালকের নাম রাজকুমার বিশ্বাস।

সোমবার বিকালে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে কয়েক বছরের সঞ্চয় করা ৫০ হাজার টাকা তুলে দেন রাজকুমার। তিনি ঘর তৈরীর জন্য এই টাকা সঞ্চয় করেছিলেন।

অটোচালক রাজকুমার বিশ্বাস বলেন, ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে বসবাস করতেন তিনি। মাস দেড়েক আগে নদী দখলমুক্তকরণ অভিযানে জেলা প্রশাসক তার ঘর ভেঙ্গে দেন। এরপর অটো চালিয়ে ঘর তৈরির জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছিলেন ৫০ হাজার টাকা। যার পুরোটায় তিনি তুলে দেন জেলা প্রশাসকের হাতে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর