চলন্তগাড়ি থেকে পালাল হাতকড়া লাগানো আসামি!

রংপুরের বদরগঞ্জে মাহমুদুল হাসান চৌধুরী নামে চুরির মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে হাতকড়া লাগানো অবস্থায় চলন্তগাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতে নেয়ার সময় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এর আগে সোমবার রাতে সেচপাম্প চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

মাহমুদুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে টংকু চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুুর রহমান হাওলাদার বলেন, দ্রুতগতিতে থাকা অবস্থায় গাড়ি থেকে সে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর