নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর এ কারণে হাসপাতালটির ১৫ চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার জানান, মঙ্গলবার আরও একজনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এর আগে, ৭ চিকিৎসকের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হয়েছেন। ওই ১০ জন রোগীর মধ্যে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
আটজন চিকিৎসক ছাড়া আক্রান্তদের মধ্যে ১৬ জন নার্স, ২জন ওয়ার্ড মাস্টার, ৩জন ওয়ার্ড বয় এবং একজন আনসার সদস্য।
বার্তাবাজার/কে.জে.পি