লালমনিরহাট আরো ১ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ৩

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড পূর্ব দৈলজোড় গ্রামের গাজীপুর ফেরত এক যুবক(১৮) এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।

আক্রান্ত যুবক গত ১৮ তারিখে গাজীপুর থেকে নিজবাড়িতে আসে। সে গাজীপুরে একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করতো বলে জানা গেছে।

লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা নির্মলেন্দু রায় জানান গত ২৩ তারিখ নমুনা নিয়ে রংপুরে পাঠানো হয়। আজকে বিকেলে ফলাফল আসলে করোনা পজিটিভ এর ফলাফল আসে।

এলাকাটি লকডাউন এর প্রক্রিয়া চলছে এবং পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল রোগীকে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হবে বলে তিনি জানান। এর আগে আক্রান্ত দুজন রোগীর ফলোআপ নমুনা পাঠানো হয়েছে।তারা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর