পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনেও মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে ভুনা খিচুড়ি বিতরণ অব্যহত রেখেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের জীবন্ত কিংবদন্তি আক্ষরিক অর্থেই গণমানুষের নেতা মঞ্জুরুল আলম রাজীব।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে সাভার উপজেলা পরিষদ এর সরকারি বাসভবন এর পাশে মেহনতী খেটে খাওয়া পাঁচশ’ মানুষদের ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।

ঝড়-বৃষ্টিও এই প্রচারবিমুখ মানুষটিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘দেশের একজন মানুষও যেন না খেয়ে থাকে’- এই অনুসারে কাজ করা থেকে বিচ্যুত করতে পারেনি। আর সাভারের অসহায় ও দুঃস্থ পরিবারগুলিও জেনে গেছে, করোনার এই ভয়াল পরিস্থিতিতে আর কোথাও না হোক, অন্তত রাজীবের কাছে গেলে খাবার পাওয়া যাবে! তাইতো তারা বিকালের অপেক্ষায় থাকে।
আর সময় গড়িয়ে নির্দিষ্ট সময় এলেই তারা সাভার উপজেলা পরিষদে তাদের ‘রাজীব’ এর সরকারি বাসভবনের সামনে এসে উপস্থিত হয়। একজন রাজনীতিবিদের আর কি চাই?

এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, মাসব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছি, যেকোনো মূল্যেই তা পালন করবো। আমার উপজেলার একটা অসহায় পরিবারও যদি না খেয়ে থাকে, তবে এর দায় কীভাবে আমি এড়াবো? আমার রাজনৈতিক দায়িত্বশীলতার পাশাপাশি একজন মানুষ হিসেবেও তো এটা আমার কর্তব্য। আমি শুধু সেটাই পালন করে যাচ্ছি।

এসময় মঞ্জুরুল আলম রাজীবের সাথে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সফিউল্লাহ সুজন প্রমুখ।
কেএ/বার্তাবাজার