মেহেরপুরের গাংনীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত ওই ব্যক্তি গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বাসিন্দা।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া সুলতানা।
তিনি আরো জানান কাজীপুর ইউনিয়নের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবক বেশ কয়েক বছর যাবত ফরিদপুর ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায়,নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।
নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে তার করোনা আক্রান্ত নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের ৩জন সদস্যকে নিজ বাড়িতে থাকার (হােম কােয়ারেন্টিনে) নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য,মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ইতিমধ্যে ২ জন করােনাভাইরাস আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে মেহেরপুর সদর উপজেলায় এ রােগে আক্রান্ত না হলেও গাংনী উপজেলায় এই প্রথম একজন আক্রান্ত হয়েছে।
কেএ/বার্তাবাজার