দেশে ঘণ্টায় ২জন চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন: বিডিএফ

সারাদেশের সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে প্রতি ঘণ্টায় ২জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

আজ মঙ্গলবার(২৮ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়, চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

রোগীদের চিকিৎসা দেয়ার সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে শুধু ঢাকাতেই ৩০৮ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা উদ্বেগজনক। তাদের মধ্যে ১৯১ জন সরকারি হাসপাতালের, ৯৭ জন বেসরকারি হাসপাতালের এবং ২০ জন অন্যান্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন।

ডা. নিরুপম দাস জানান, ‘মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ জন চিকিৎসকের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট চিকিৎসকের সংখ্যা ৪২২ জনে পৌঁছেছে।’

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর