জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পরিবহন শ্রমিক ও মধ্যবিত্ত ৩০০ তিন শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে প্রথম দিনে মতো রাজধানীর তেজগাঁও সাতরাস্তা তেজকুনিপাড়া-নাখালপাড়া এলাকায় ৫০ জন মোটর শ্রমিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী নবীন দল এর প্রধান উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের দিকনির্দেশনা জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন।

ছবি- বার্তা বাজার।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশক্রমে ও বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল এর প্রধান উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক দিকনির্দেশনা প্রাথমিকভাবে ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। আজ এর ধারাবাহিকতায় ১০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর