কুড়িগ্রামে আরো ১ করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রামে মঙ্গলবার নতুন করে আরো ১ মহিলার শরীরে কোভিড ১৯ এর অস্থিত্ব পাওয়া গেছে। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান,আক্রান্ত ঐ নারী কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। তার বয়স ৩৫।

তার ভাই ঢাকা ফেরৎ তবে ভাইয়ের পজিটিভ আসেনি। এর আগে ঐ এলাকায় একজন আক্রান্ত হয়েছে তার সাথে ওর ভাই ঢাকা থেকে আসার পর সম্ভবত কাছাকাছি গিয়েছিলো বলে জানান তিনি।

গত কয়েকদিন আগে ঢাকা ফেরত পরিবারটির নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছি। আজ ২৭ এপ্রিল নমুনার ফলাফলে গৃহবধু ঐ নারীর রিপোর্ট আসে পজিটিভ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। এর মধ্যে সদর উপজেলায় ০৫ জন,চিলমারী উপজেলায় ০১ জন, ফুলবাড়ী উপজেলায় ০১ জন,রৌমারী উপজেলায় ০৩ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর