মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে নতুন করে আরও ১ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেন।
এই নমুনাগুলো পরীক্ষা হয়েছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। আক্রান্ত ব্যক্তির বাসা হরিপুর উপজেলায়।
এর আগে গত সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ ফেরত বাবা-ছেলেসহ ৩ জন, ঢাকা ফেরত ২ যুবক, রংপুর ফেরত এক যুবক; রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক; মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত সন্তান সম্ভবা এক যুবতী; শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক; শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।
কেএ/বার্তাবাজার