খানসামায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু: নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ

দিনাজপুরের খানসামা উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে ২২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে মৃত্যু হয়েছে কিনা জানার জন্য ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

মৃত ওই নারী খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের চাঁদমিয়া মেম্বার পাড়ার মোস্তাকিন ইসলামের স্ত্রী। তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানায় ভুগছিলেন বলে পরিবার থেকে জানান। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে খানসামা উপজেলা প্রশাসন।
২৮ এপ্রিল মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি পরিবারের লোকজন গোপন রেখেছিল। পরে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারি ঐ নারী কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানা ভুগছিল। উপসর্গগুলো করোনোভাইরাসের মতো হলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাননি স্বজনেরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে ও স্বাস্থ্য বিভাগকে জানালে তার নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,‘ওই নারী অসুস্থ হওয়ার বিষয়টি কেউ আগে থেকে জানায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ঐ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। করোনাভাইরাসে মুত্যু হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে নমুনার ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর