গার্মেন্টস খোলার পরপরই না’গঞ্জে করোনা আক্রান্তের রেকর্ড

দীর্ঘদিন বন্ধ থাকার পরে খোলে দেয়া হলো দেশের পোশাক কারখানাগুলো। করোনার হটস্পট নারায়নগঞ্জেও অনেক কারখানা খোলা হয়েছে। আর গার্মেন্টস খোলার পরদিনই এই জেলায় রেকর্দ গড়ে ৮৪ জনের করোনা শনাক্ত হলো। যা একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জে এই পর্যন্ত ৭৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত এই জেলাতে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৫০৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৮৬ জন। বন্দর উপজেলার পাঁচ ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১০ ও মারা গেছেন একজন। আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১৬, সোনারগাঁয়ে ১৬ ও মারা গেছেন দুজন এবং রূপগঞ্জে মারা গেছেন একজন ও আক্রান্ত ১০ জন।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২৭ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত দুদিনে ১৫৮টি কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর