গাজীপুরে আরও এক সাংবাদিক করোনার শিকার

এবার আরও এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ওই সাংবাদিক গাজীপুরে বেসরকারি টেলিভিশন এসএ টিভির প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। এর আগে গাজীপুরের ৭১ টিভির প্রতিনিধিরও করোনা ভাইরাস শনাক্ত হয়।

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) এসএ টিভির গাজীপুর প্রতিনিধির কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে তার নমুনায় পজিটিভ এসেছে।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, দুই সাংবাদিকসহ গাজীপুরে রোববার পযর্ন্ত মোট ৩২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার মোট ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় তাদের মধ্যে এসএ টিভির প্রতিনিধিসহ তিনজনের পজেটিভ পাওয়া গেছে।

এর আগে গত ১৩ এপ্রিল ৭১ টেলিভিশন চ্যানেলের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার এর নমুনায় করোনা প্রজেটিভ ধরা পরে। তিনি গত ১৪ দিন নিজ ঘরে আইসোলেশনে থেকে ২৭ এপ্রিল তার পরবর্তী নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর