মহামারি করোনা ভাইরাসের সংকট দেশের মানুষকে এক ছাঁদের নীচে নিয়ে এসেছে। এখানে সবাই অসহায়। কেউ পেটের ক্ষুধার কাছে অসহায় আবার কেউবা জীবনের নিরাপত্তার কাছে অসহায়। এমন সময় সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক হয়ে দাঁড়াচ্ছে। সবাই এগিয়ে আসছেন সবার পাশে। কেউ নিজের প্রিয় ব্যাট নিলামে তোলছেন। কেউবা গানের সিডি নিলামে তোলে সেই টাকা দুস্থদের জন্য দান করছেন। আবার কেউ নিজের ভিক্ষার জমানো টকাও বিলিয়ে দিতে কার্পণ্য করছেন না।
এবার নিলামে উঠছেন শোবিজের কয়েকজন তারকার মূল্যবান জিনিসও। প্রয়াত খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদীর ব্যবহৃত সর্বশেষ চশমাটা এবার নিলামে তোলা হবে বলে জানা গেছে।
অকশন ফর অ্যাকশন নামে ফেসবুক পেজে এই নিলাম অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শিগগিরই নিলামের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এটির আয়োজকরা।
বার্তাবাজার/এসজে