কিম বেঁচে আছেন এবং সুস্থ আছেন!

উত্তর কোরিয়ার আলোচিত ও সমালোচিত প্রেসিডেন্ট কিম জং উনের মৃত্যুর খবরে যখন সারা বিশ্বের গণমাধ্যম দ্বিধায়, ঠিক তখন খোদ কিমেরই চিঠি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ।

২৭ এপ্রিল পাঠানো এই চিঠিটি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে উদ্দেশ্য করে লেখ লেখা। চিঠিতে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়েছেন কিম। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা এই চিঠিতে দুই দেশের বন্ধুত্ব সম্প্রসারণ ও উন্নয়নের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন উত্তর কোরীয় নেতা।

১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ছিলেন না কিম। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ আয়োজনে তার অনুপস্থিতি থেকে ছড়ায় নানা গুঞ্জন। এছাড়া নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর না পাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়। তবে রোববার দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয় কিম জং উন জীবিত এবং সুস্থ আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর