চলতি বোরো মৌসুমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পর্যায়ের ২ হাজার ৬৮৫ জন কৃষকের মাছ থেকে ধান কেনা হবে। তালিকাভুক্ত কৃষকদেরকে লটারির মাধ্যমে বাছাই করে সরকারি ভাবে ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বোরো মৌসুমে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ২ হাজার ৬৮৫ মেট্রিক টন ধান কেনার অনুমতি পেয়েছে খাদ্য বিভাগ। এছাড়া ১৪ জন লাইসেন্সধারী মিল থেকে ২ হাজার ৬৬৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩ টি মিল থেকে ৪৪৬ মেট্রিকটন আতব চাল কেনা হবে। বিষয়টি নিয়ে মঙ্গলবার উপজেলা ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় হয় কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ের কার্ডধারী চাষিদের তালিকা প্রস্তুত করবে। যে সকল চাষিরা নিজের খাবারের জন্য পর্যাপ্ত মজুদ রেখে ১ মেট্রিকটন চাল সরকারের কাছে বিক্রি করতে পারবে। লটারিতে নাম আসার পরেও অনেক অসচ্ছল কৃষক নিজেদের কার্ড ফরিয়াদের কাছে বিক্রি করে দেন। অপতৎপরতা রোধে ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি বিভাগের থেকে প্রাপ্ত তালিকা উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করে ১ হাজার ৪০ টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্বাচিত র্কাডধারী ২৬৮৫ জন কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, সংসদ সদস্যের প্রতিনিধি নুরুল ইসলাম খান সুরুজ, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুদমার, খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান প্রমুখ।
বার্তা বাজার/এম.সি