জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ’

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হারালো। তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

একই সঙ্গে অধ্যাপক ড. সামসুদ্দিন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ঘুমের মাঝে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ‘হার্ট অ্যাটাক’ হয়। এরপর ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর