করোনা থেকে সুস্থ হওয়া ২০০ তাবলিগি প্লাজমা দিলেন

ভারতের তাবলিগের সদস্যের নিয়ে সারা বিশ্বেই কমবেশি সমালোচনা হয়েছে। এবার করোনা থেকে সুস্থ হয়ে ২০০ তাবলিগী সব অপমান ভুলে মানবতার তরে নিজেদের প্লাজমা দিলেন। সোমবার (২৭ এপ্রিল) থেকেই শুরু হয়েছে তবলিগ জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে এই প্লাজমা সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এইমসের মেডিকাল সুপার ডা. ডি কে শর্মা জানিয়েছেন, আমরা বেশ কয়েকজন দাতার থেকে প্লাজমা সংগ্রহ করেছি। এবার আমরা উপযুক্ত গ্রহিতার খোঁজ করছি, যারা ইনটেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন, অথচ প্লাজমা থেরাপি সহ্য করতে পারবেন। যাঁদের রেসপিরেটরি রেট ৩০-এর বেশি (২০ স্বাভাবিক) এবং অক্সিজেন স্যাচুরেশন ৯০ শতাংশের কম (৯৫ থেকে ১০০ শতাংশ)স্বাভাবিক অথবা ফুসফুসে পানি জমেছে তাঁদেরই প্লাজমা থেরাপি করা হয়।

ভ্যাকসিন এবং ওষুধের অভাবে প্লাজমা থেরাপি দিয়েই চিকিৎসা চালানোর পথে এগিয়েছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত দিল্লির লোক নায়ক হাসপাতালে ৬ জন রোগীর প্লাজমা থেরাপি করা হয়েছে। ভাল সাড়াও দিচ্ছেন রোগীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর