ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের গৃহীত পদক্ষেতে কর্মহীন হয়ে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। নরসুন্দর ও মুচি শ্রেণির অসহায় মানুষ গুলো ঘরে চলছে চরম সংকট। কর্মহীন এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার নরসুন্দর ও মুচি শ্রেণির ৬০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মহীনদের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার তাদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টিল সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার/এম.সি