ত্রাণচুরি করে সরকার দলের নেতারাই ধরা পড়েছে: ইশরাক

মহামারি করোনা ভাইরাসে জনগনের জন্য বরাদ্দকৃত ত্রাণের বেশিরভাগই সরকারদলীয় নেতারা চুরি করে নিজেদের পকেটে ঢুকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় তিনি এই কথা বলেন।

ইশরাক বলেন, সারাদেশকেই ঝূঁকিপূর্ণ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। ফলে বিপদে পড়েছে দিন আনে দিন খায় যে মানুষগুলো তারা। পাড়ায় পাড়ায় ক্ষুদার্থ মানুষের আর্তনাদ বেড়েই চলেছে। ক্ষুধার তাড়নায় অনেকেই এ লকডাউনেও বাধ্য হয়ে একটু খাবারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে।

তিনি আরও বলেন, এইসব ক্ষুদার্ত মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ হয়েছিল তা লুটপাট করে নিয়েছে সরকার দলের নেতাকর্মীরা। ইতোমধ্যে হাতেনাতে ধরা পড়েছে অসংখ্য ত্রাণচোর আওয়ামী লীগ নেতা। আমাদের দেশে করোনার এক মাস পার হচ্ছে, এখনই এই অবস্থা। জানিনা ভবিষ্যতে কি হবে।

ইশরাক তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার কথা স্মরণ করে বলেন, আমার বাবা বেঁচে থাকলে আজ অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আমি তার ছেলে হিসাবে আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

তিনি জানান, ইতোমধ্যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। র মধ্যে সম্পূর্ণ পারিবাভিকভাবে নিজস্ব অর্থায়নে এক হাজার, সরাসরি অন্যদের সহযোগিতায় ২ হাজার এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাধ্যমে আরো প্রায় সাড়ে তিন হাজার অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সমাগ্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর