কেরাণীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ সকাল নয়টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তর পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এস আই সাক্রাতুল ইসলাম জানান, শুভাঢ্যা উত্তর পাড়া খালপাড় দারোগা বাড়ি সংলগ্ন আলমগীর মিয়ার বাড়ির সামনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরন করি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পড়নে কালো হাফপেন্ট ও সাদা লাল রংয়ের হাফ শার্ট ছিলো। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে এবং উচ্চতা সাড়ে ৫ ফুট।

এবিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান , আজ সকালে শুভাঢ্যায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি তথ্য ময়না তদন্তের পরে বলা যাবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর