বিএনপি ত্রাণের নামে ফটোসেশন করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সমসাময়িক ভূমিকা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে। তারা আসলে জনগনের পাশেই দাঁড়ায়নি। রাজধানীতে ত্রাণ দেয়ার নাম করে ফটোসেশন আর সরকারের নামে ভূয়া অভিযোগ দেয়াই তাদের একমাত্র কাজ।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদেরকে এই পথ ছেড়ে দিয়ে সারাদেশে একযোগে ত্রাণ বিতরণ করে যাওয়া আওয়ামী লীগের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।
শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয়। আজ শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে খুন ও খুনের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেয়া। এজন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী এসময় শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন।
বার্তাবাজার/এসজে