গত ২৪ ঘন্টায় যশোর জেলায় নতুন করে আরো ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে যশোর জেলা প্রশাসনের হিসাব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ডঃ ইকবাল কবীর জাহিদ জানান,সোমবার যশোর জেলার ২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০ টির রেজাল্ট করোনা পজেটিভ পাওয়া যায়।
তিনি আরো জানান,নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআরসহ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে ইমেইল করা হয়েছে। মঙ্গলবার(২৮শে এপ্রিল) নতুন করে ১০ জনসহ যশোর জেলায় সর্বমোট ৪৪ জন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল।
বার্তা বাজার/এম.সি