দেশে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ভেড়ামারায় রুবেল অটো সহ ৩ টি দোকান সরকারি নির্দেশনা অমান্য করার কারনে আজ সকাল ১১.০০ ঘটিকায় রুবেল অটো সহ ৩ দোকানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ (২) মোতাবেক রুবেল অটোকে ৪০,০০০( চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এছাড়া অন্য ৩ টি দোকানের প্রত্যেককে ৫০০০(পাঁচ হাজার) করে অর্থদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল মারুফ । রুবেল অটো সহ ৩ দোকানকে সর্বমোট অর্থদণ্ড প্রদান করেন ৫৫,০০০( পঞ্চান্ন হাজার) টাকা।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রুবেল অটো সরকারি নির্দেশনা অমান্য করায় রুবেল অটোকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
বার্তা বাজার/এম.সি