মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে নিজেই ভাইরাসটির শিকার হয়ে যান নিউইয়র্কের ডা. লরনা ব্রিন। শেষ পর্যন্ত হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে বসলেন। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, ম্যানহাটানের নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ডিরেক্টর ছিলেন ডা. লরনা। তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।
আত্মহত্যা করা এই ডাক্তারের বাবা ডা. ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে জানান, আমার মেয়ে তার কাজকেই প্রাধান্য দিয়েছিল। সেই কাজই তাকে মেরে ফেললো। আমার মেয়ে মানসিক অসুস্থ ছিল না।
তিনি আরও বলেন, ডা. লরনা ভার্জিনিয়ার শারলোটেসভিলে আত্মহত্যা করেছেন। সে যেখানে কাজ করতো সেই হাসপাতালে ত্যার সামনেই বেশ কিছু মানুষ মারা যায়। সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করার কারণে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
তার মৃত্যুকে নিশ্চিত করে শার্লটেসভিলে পুলিশ ডিপার্টমেন্ট ডা. লরনাকে একজন বীরাঙ্গনা হিসেবে আখ্যায়িত করেছে।
বার্তাবাজার/এসজে