বার্তা বাজারের প্রতিনিধিকে মারধর: ক্ষমা চেয়ে থানায় মুচলেকা দিল হামলাকারীরা

বার্তা বাজারের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন অভিযুক্ত হামলাকারী ব্যবসায়ীরা। সোমবার সকালে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়রি করা হলে রাতে পুলিশের কাছে ব্যবসায়ীরা মুচলেকা দেন তারা।

সাংবাদিক সুজন মোহন্ত জানান, লকডাউনে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে “অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি” সংবাদ প্রকাশের জের ধরে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় ব্যবসায়ীর দলবলে থাকা সন্ত্রাসীরা। ২৬ এপ্রিল সন্ধ্যা সা‌ড়ে সাতটার দি‌কে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার পৌর এলাকার সা‌দ্দির মোড়ে এ ঘটনা ঘ‌টে।

সাংবাদিকে সুজনের ওপর হামলা করা অভিযুক্ত ব্যবসায়ী মামুন আহমেদ জানান, ভুলবশত সাংবাদিকের সঙ্গে এমন অনৈতিক আচরণ করায় তারা অনুতপ্ত। পরে থানায় ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে মুচলেকা দেয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান বার্তা বার্তা বাজারকে জানান, সাংবাদিক ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সমস্যাটির সুরাহা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা তৈরি না হয়, সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর