জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে তালায় খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরার তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার দুপুরে তালা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মেডিকেল অফিসার রওশন দায়মী, ফারহা ফেসদৌস, রাজ্জাক হোসেন, তালা হাসপাতালের প্রধান সহকারী হাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেন, স্যানিটারি পরিদর্শক শরীফ মোহাম্মদ আব্দুল মতিনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কজি ডাল, ১ কেজি লবণ,১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর