দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। যা দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৩ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে। মোট মৃত্যু হয়েছে ১৫৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৮। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, একদিনে ৪ হাজার ৩৩২ জনের টেস্ট করে আরও ৫৪৯ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকার বাসিন্দা এবং সবার বয়স ৬০ এর বেশি।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর