চুয়াডাঙ্গায় নতুন করে ৭ চিকিৎসকসহ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী হওয়ায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ নিয়ে আলমডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৭ জন ও অন্যান্য কর্মচারীসহ মোট আক্রান্ত হয়েছেন ১৭ জন। যার জন্য আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। আক্রান্ত বাকীরা জেলার অন্যান্য এলাকার।
সিভিল সার্জন জানান, জেলার চার উপজেলা থেকে মোট ২৮৩ জনের নমুনা সংগ্রহ করে করা হয়। এরমধ্যে ১০৫ টি নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার ২৭ করোনা পজেটিভ বলে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে জেলায় সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৫ জনে। সীমান্তবর্তী এ জেলাতে দিন দিন আক্রান্তের সংখ্য বেড়ে যাওয়ায়, আতঙ্ক বিরাজ করছে সাধারন মানুষের মধ্যে।
বার্তা বাজার/এম.সি