দেশে আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করলো

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন আক্রান্তের মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকার বাসিন্দা।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর