দেশের পোশাক কারখানাগুলো চালু হওয়ার কারণে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শ্রমিকরা। যার ফলে রাজধানী ঢাকাতে বেড়ে যাচ্ছে মানুষের আনাগুনা। একই হারে বৃদ্ধি পেয়েছে যান বাহন চলাচলও।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরীর বিভিন্ন পয়েন্টে সোমবারের তুলনায় বেশি যানচলাচল করতে দেখা গেছে। বরাবরের মত রিকশা বেশি চলাচল করলেও প্রচুর মোটরবাইক দেখা গিয়েছে। ব্যাক্তিগত গাড়িও বেড়েছে আগের দিনের তুলনায়।
এদিকে, শ্রমিকদের বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে গাজীপুরের বেশ কয়েকটি কারখানা মালিকের বিরুদ্ধে। কারখানায় গিয়ে বারবার ধর্ণা দিয়েও বেতন না পেয়ে, আন্দোলনে নামছেন শ্রমিকরা। চন্দ্রা এলাকা থেকে লংমার্চ নিয়ে মালিকের বাড়ি ঘেরাও করতে বনানীর উদ্দেশে রওনা দিয়েছেন শ্রমিকরা।
বার্তাবাজার/এসজে