মহামারি করোনায় জাপান ও বাংলাদেশে আটকে পড়া দুই দেশের নাগরিকদের নিজদেশে পৌছে দিতে আবার বিশেষ ফ্লাইট পরিচলনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ও ৮৭৮-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে এই দুটো ফ্লাইট পরিচালনা করা হবে।
জানা যায়, বাংলাদেশে আটকে পড়া ১০৯ জানপানি নাগরিককে নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা ছেড়ে জাপানের নরিতার উদ্দেশ্যে উড়াল দিয়েছে ২৭১ আসন বিশিষ্ট ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘সোনারতরী’। আজ রাতেই এটির আবার ফিরে আসার কথা রয়েছে।
আবার, আগামী ৩০ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে জাপানের টোকিওর উদ্দেশ্যে ২৯৮ আসনের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়ে যাওয়ার কথা রয়েছে। জাপানে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসার জন্যই ফ্লাইটটি পরিচালিত হবে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, এই বিশেষ ফ্লাইট দুটির জন্য বিমান ভাড়া করেছে জাপান দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই বিশেষ ফ্লাইটে ইকনমি ক্লাসের জন্য এক লাখ ১০ হাজার এবং বিজনেস ক্লাসের জন্য এক লাখ ৪০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিমানের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।
বার্তাবাজার/এসজে