সারাদেশে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
এ অবস্থায় কৃষকের ধান কেঁটে দিতে ক্ষেতে নেমেছে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম সহ নেতা-কর্মীরা। যুবলীগের এই নেতার সঙ্গে মাঠে ছিলেন, সহ সম্পাদক মিজানুর রহমান, মিনহাজ উদ্দিনসহ প্রায় ২৫ জন নেতাকর্মী।
জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের হতদরিদ্র্য কৃষক রফিকুল ইসলাম ১৫ শতাংশ, আব্দুল খালেকের ৩০ শতাংশ জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন তারা।
এৎবিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশে অসহায় কৃষকের পাশে দারিয়েছি। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরাও কৃষকের সাথে মাঠে থাকবো।
বার্তা বাজার/এম.সি