ইউরোপের করোনা বিধ্বস্ত দেশ ইতালির এক শীর্ষ মেডিকেল অফিসার সবাইকে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলা করতে মাস্ক তেমন কাজে না। কাজে আসে সামাজিক দুরত্ব নিশ্চিত করা। সোমবার (২৭ এপ্রিল) রিনি এসব কথা বলেন।
ইতালিয়ান জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক সিলভিও ব্রুসাফেরো তখন বলেন, রাস্তায় অন্যদের থেকে নিরাপদ দূরত্ব মানা সম্ভব না হলে সেক্ষেত্রে অবশ্যই ফেস মাস্ক পরতে হবে।তবে মাস্ক অবশ্যই পুরোপুরি নিরাপত্তা দিতে পারে না।ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দূরত্ব রক্ষা আরো গুরুত্বপূর্ণ
ইতালিতে আগামী সোমবার থেকে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। দেশটিতে পরিবহণ ও দোকানগুলোতে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি হিসেবে দেশটিতে সোমবার মৃতের সংখ্যা ৩৩৩ বেড়ে মোট ২৬ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ইতালির অবস্থান।
বার্তাবাজার/এসজে