হাসপাতালের লিফটের নিচ থেকে ডাক্তারের লাশ উদ্ধার

বেসরকারি হাসপাতালের লিফটের নিচ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সজকারী অধ্যাপক ডা. এম এ আজাদ সজলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বরিশাল মহানগরীর কালী বাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফটের নিচে তার লাশ পাওয়া যায়। সোমবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিহত এমএ আজাদ স্বজল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। এমএ আজাদ স্বজল মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর