পাহাড়ঘেরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যবানছড়ায় প্রতিপক্ষের গুলিতে ২ জন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছের।
গুলিতে নিহতরা হলেন, ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও স্থানীয় বাঙ্গাল্যা চাকমা।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা বলেন, দীঘিনালা বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা করতে পারে।
বার্তাবাজার/এসজে