ময়মনসিংহ বিভাগে পাওয়া গেল আরও ২১ করোনা রোগী

ঢাকার নিকটবর্তী বিভাগ ময়মনসিংহে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬ জন চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন জানান, একদিনে তাদের ল্যাবে মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ২৮২টি। এরমাঝে ২১টি পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মাঝে ১০ জন ময়মনসিংহের, জামালপুরের ৮ জন ও নেত্রকোনা জেলার ৩ জন রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বলেন, ময়মনসিংহ জেলার আক্রান্ত ১০ এর মাঝে ৬ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার, ৩ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন ত্রিশাল উপজেলার।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন ও সুস্থ হয়েছেন তিনজন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর