আজ মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭ তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে কতিপয় বিপথগামী সেনার হাতে সপরিবারে তিনি নিহত হন।

দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করতে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীতে শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও তার কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

শেখা জামালের জন্মদিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার দলের সক্ল নেতা কর্মীকে আহ্বান জানিয়েছেন যতাযথ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করার জন্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর