করোনা: সুস্থ হয়েছেন ৯ লাখ ২২ হাজার মানুষ

মহামারি করোনা ভাইরাস তার ভয়াল থাবা বসিয়েছে সারা বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। ৩০ লাখ ৬৪ হাজার ৮০০ মানুষকে আক্রান্ত করেছে ভাইরাসটি। যার মধ্যে ১৯ লাখ ৩০ হাজার ৮২৪ জন আছেন চিকিৎসারত। তবে এত সব আক্রান্তের ভিড়েও আশার খবর হচ্ছে ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ২২ হাজার ৩৯৭ জন রোগী।

করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য মতে, ভাইরাসটি থেকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার, স্পেনে ১ লাখ ২১ হাজার, চীনে ৭৭ হাজার ৫৫৫, ইরানে ৭১ হাজার, ইতালিতে ৬৭ হাজার ও ফ্রান্সে ৪৫ হাজার মানুষ।

এছাড়া তুরস্কে ৩৩ হাজার, সুইজারল্যান্ডে ২২ হাজার, কানাডায় ১৮ হাজার, অস্ট্রিয়ায় ১২ হাজার মানুষ ছাড়াও অনেক দেশেই উয়ল্লেখযোগ্য মানুষ এই ভাইরাসকে জয় করতে পেরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ১১ হাজার ৬০৯ জন রোগী মারা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর