আবার মহামারি করোনাকে নিয়ন্ত্রনে নিয়ে আসলো ইউরোপের দেশ নরওয়ে। যার কারণে লকডাউন শিথিল করে স্কুল খোলে দিয়েছে করেছে দেশটি। একইসাথে সেলুন ও অন্যান্য সেবাভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় নরওয়ের স্কুলগুলো খুলে দিয়েছে দেশ্তির সরকার। প্রাইমারি থেকে উপরের ক্লাসের স্কুলগুলোতে এখন থেকে শিক্ষা কার্যক্রম চলবে। যদিও কিছু অভিভাবক এ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।
এক সপ্তাহ আগেই খুল দেয়া হয় নার্সারি স্কুলগুলো। এখন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত স্কুলগুলোর কার্যক্রম শুরু হলো। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে ক্লাসগুলোতে সর্বোচ্চ ১৫ জন শিক্ষার্থীকে বসতে দেয়া হয়।
দেশটিতে করোনায় আক্রান্ত হন ৭ হাজার ৫২৭ মানুষ। এর মধ্যে মারা যান ২০২ জন। তবে গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা শুন্যের কোটায় নেমে এসেছে। কম এসেছ সংক্রমণের হারও। করোনা মোকাবিলায় ১২ মার্চ থেকে লকডাউন ঘোষণা করেছিল নরওয়ে সরকার। সংক্রমণ রোধে ৫০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় সাড়ে ২৬ হাজার মানুষের করোনা টেস্ট করায় কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এসজে