মহামারি করোনাভাইরাস ভারতজুড়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। কমছে না মৃত্যু ও আক্রান্তের হার। সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত পাওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছে। একদিনে মারা গেছে ৫৮ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজারে। মোট মৃত্যু হয়েছে ৯৩৭ জন মানুষের।
সর্বশেষ পাওয়া তথ্যমতে দেশটিতে করোনায় আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে ১,৭০৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে করোনার নতুন রোগী পাওয়া গেছে যথাক্রমে ৫২২ ও ২৪৭ জন করে।
ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে, করোনায় মোট ৯৩৭ মৃতের ৩৬৯ জন মহারাষ্ট্রের; ২১৯ জন মুম্বাইয়ের।
বার্তাবাজার/এসজে