করোনা থেকে বাঁচতে মদপান করে ইরানে মৃত্যু ৭২৮

মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে বিষাক্ত মিথানল মদ পান করে ইরানে এই পর্যন্ত ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যারা মদ পান করে মারা গিয়েছে তাদের সবার বিশ্বাস ছিল, মদ পানে করোনা ভাইরাস মারা যায়।

আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ এপ্রিল পর্যন্ত মদ পান করেই ইরানে মারা গেছে ৭২৮ জন। অন্যদিকে গত বছর সারা দেশে মদপানে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ৬৬।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিথানল থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ১১ জন। এর বিষক্রিয়ায় ৯০ জনের মতো তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বা চোখের ক্ষতি হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হোসাইন হাসানিয়ান বলেন, দৃষ্টি হারানোর লোকের সংখ্যা চূড়ান্তভাবে আরও বেশি হতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা মহামারীতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইরান। এখানে ৯১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৫ হাজার ৮০৬ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর