সুনামগঞ্জ জুড়ে বাড়ছে করোনা প্রকোপ আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে দিন দিন । সোমবার (২৭ এপ্রিল) আরো ১১ করোনা রোগী জেলায় নতুন করে যুক্ত হলো।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, হাওরের জেলায় ২৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। সেই সাথে ক্রমেই আশংকা বাড়ছে জনমনে। তবে এ জেলায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ কম বয়সী।
অত্র জেলার ধর্মপাশা ও তাহিরপুর এখনো কোনো করোনা আক্রান্ত রোগী নেই। করোনা আক্রান্তদের মধ্যে ১জন ঢাকা থেকে করোনা সনাক্ত হয়ে সুনামগঞ্জে আশ্রয় গ্রহণ করেন। বাকী ২৫ জনের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ৪ জন সদর উপজেলার ২ জন, দিরাই উপজেলায় ১জন, শাল্লায় ৩ জন, জামালগঞ্জ ২, জগন্নাথপুর ২, দক্ষিণ সুনামগঞ্জ ৪ জন. ছাতকে ২ জন ও দোয়াবাজারের ৪ জন। এর মধ্যে ২ জন স্বাস্থ্য বিভাগের কর্মী এবং একজন স্বাস্থ্য বিভাগের গাড়ি চালক বলে জানা গেছে
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন মো. শামসুদ্দিন সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ২৬ জন করোনায় আক্রান্তের সংখ্যা বার্তা বাজার কে নিশ্চিত করেন।
বার্তা বাজার/এম.সি