কোভিড ১৯– (করোনা) যোদ্ধা নামে একটি ফেসবুক গ্রুপ থেকে মাগুরায় কর্মহীন ১০০ জনকে ১ টাকার বিনিময়ে ইফতার প্রদান করা হয়েছে। কোভিড ১৯ – (করোনা) যোদ্ধা মাগুরা এর সহযোগিতায় মহামারী করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় সমাজের অসহায় কর্মহীন ১০০ জনকে সোমবার (২৭ এপ্রিল) থেকে ১ টাকার বিনিময়ে ইফতার দিয়েছে সামাজিক সেচ্ছাসেবী ফেসবুক সংগঠনটি ।
মাগুরা শহরের সরকারি হোসনে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে ১০০ জনের হাতে ১ টাকার বিনিময়ে ইফতার তুলে দেওয়া হয়। ১ টাকার ইফতারে মুরগীর মাংসসহ খেচুড়ি, খেজুর ও শশা দেওয়া হয়েছে ।
কোভিড-১৯ (করোনা) যোদ্ধা, মাগুরা অন্যতম সমন্বয়ক আসিফ হাসান শাকিল বলেন, দিনমজুর লোকের কথা ভেবেই আমাদের এই আয়োজন । আগামিতেও রোজার প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে আমাদের এই কার্যক্রমে অব্যহত থাকবে।
কোভিড-১৯ (করোনা) যোদ্ধা, মাগুরা অন্যতম সমন্বয়ক তারিক আব্দুল্লাহ জানান, ভার্চুয়াল প্লাটফর্মে গড়ে উঠা এই স্বেচ্ছাসেবী সংগঠন । সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতায় আমরা করোনা যুদ্ধ জয় করব ইনশাল্লাহ।
এসময় কোভিড-১৯ (করোনা) যোদ্ধা, মাগুরার পক্ষে সমন্বয়ক মীর মেহেদী হাসান রুবেল, হ্যাপি খান, নাজির আহম্মেদ, রাজিব শিকদার, কাজী আশিক রহমান শশী, তামান্না ফেরদৌস , কাজী ফারজানা রহমান ও আসিফ রেজা নয়ন উপস্থিত ছিলেন। ইতঃপূর্বে এ সংগঠনটি ১ম ধাপে ৩০ মার্চ ৩০ জনের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছিল ।
দ্বিতীয়ধাপে ১লা এপ্রিল জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে শুরু করেছিল যা উদ্ধোধন করেন মাননীয় সাংসদ জনাব সাইফুজ্জামান শিখর।
তৃতীয়ধাপে ৭ এপ্রিল ৪৫ জনের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করে। চতুর্থধাপে ১০ এপ্রিল ৫০ জনের ত্রাণ সামগ্রী প্রদান করে । এছাড়াও ২৪ এপ্রিল ৯০ জনের জন্য ইফতার প্যাকেজ দেওয়া হয়েছে । মাসব্যাপী এ ধারা অব্যাহত রাখতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।
শহরের দোয়ারপাড় গ্রামের রিক্সা চালক মোজাম্মেল হক, রিক্সা চালক মামুন মিয়া, কাঠ মিস্ত্রি আতিয়ার রহমান বলেন, মাত্র এক টাকার বিনিময়ে এত উপাদেয় ইফতার পাওয়া যাবে ভাবতে পারিনি। যারা আমাদের মত অসহায় মানুষের জন্য এ ইফতারের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া রইল।
বার্তা বাজার/এম.সি