দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ করলো প্রাইভেট মাস্টারের ছোট ভাই

মাদারীপুরের শিবচর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে শিবচরের পূর্ব সন্নাসীরচর ইউনিয়নে এই ভয়ানক ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার বিকালে মেয়েটি তারই প্রতিবেশি শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। তখন শিক্ষক আবু সাঈদ নামায পড়তে মসজিদে যাওয়ার সুযোগে তারই ছোট ভাই সাব্বির (১৮) মেয়েটিকে ধর্ষণ করে। পরে গুরুতর আহতাবস্থায় মেয়েটিকে সন্ধ্যার দিকে শিবচর হাসপাতালে আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ আফরোজ বলেন, সন্ধ্যার পরপর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি ধর্ষণের শিকার। তাকে জরুরীভাবে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করার সময়েও তার গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখা গেছে।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে সরকারি হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে ধরতে জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর