ইসলাম ধর্মের মর্ম বুঝতে রোজা রাখছেন বৃটেনের এমপি

মহামারি করোনার মাঝেই চলে এলো মুসলিম বিশ্বের সাধনার মাস রমজান। বাংলাদেশের একদিন আগে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে ইংল্যান্ডে। আর এই রোজার মাসের মহাত্ম, মর্ম ও ইসলাম ধর্মকে আরও ভালভাবে বুঝতে রোজা পালন করছেন বৃটেনের খৃস্ট ধর্মালম্বী পার্লামেন্টারিয়ান পল ব্রিস্টো।

বৃটেনের রাজনৈতিক দল পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সদস্য এই এমপি রোজা নিয়ে একটি টুইট বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, রমজান হলো সাধনার মাস। আমি মুসলিম নই। কিন্তু আমার এলাকায় বাস করা ২০ হাজার মুসলিমের সাথে আমিও রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি ইসলাম ধর্মটাকে আরও ভালভাবে বুঝতে চাই।

পুরো বৃটেনজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মিশে মনোবল বৃদ্ধির করার চেষ্টা করছেন।
সূত্র:মিডিলইস্ট মনিটর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর