জাতীয় অধ্যপক ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (২৭ এপ্রিল) রাতে তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যেই তিনি মারা যান।
বাদ দোহর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানের দাফন করা হবে বলে জানা গেছে।
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী (১৫ নভেম্বর ১৯৪২ – ২৮ এপ্রিল ২০২০) ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল।
বার্তাবাজার/এসজে